সৌদিতে আটকা পড়া মুশফিকের দেশে ফেরা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ২০:৩৩
অ- অ+

সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম আগামীকালই দেশে ফিরবেন।

রবিবার ‎কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, মুশফিকের বিষয়টি আমি ভালোভাবে অবগত আছি। ইতোমধ্যে তার সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি আজ রাতে ছাড়া একটি ফ্লাইটে করে তিনি আগামীকালই দেশে ফিরতে পারবেন। এখন পর্যন্ত তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

জানা গেছে, ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মুশফিক। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসে।

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এর জেরে ওই অঞ্চলে আকাশপথে চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত ঘোষণা করে। একই সিদ্ধান্ত নেয় আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফলে বহু যাত্রী সৌদি আরবসহ বিভিন্ন দেশে আটকা পড়েন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে পরিস্থিতির বর্ণনা দেন মুশফিক লেখেন, কয়েকদিন আগে ওমরাহ পালন করতে মক্কায় আসেন এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং তার সঙ্গে হাজারো যাত্রীও আটকে আছেন বলে উল্লেখ করেন।

মুশফিক তার পোস্টে আরও লেখেন, কবে এবং কীভাবে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার