নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে উইকিমিডিয়া বাংলাদেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫
অ- অ+

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

সংগঠনটির আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয় ১৭ জানুয়ারি। এরপর ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম আনুষ্ঠানিক সভায় নতুন নেতৃত্ব ও পদবি নির্ধারণের কাজ সম্পন্ন করছে।

নতুন ঘোষিত এ কার্যনির্বাহী কমিটিতে তানভির রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হোসেন।

নতুন কমিটিতে তানভির রহমান সভাপতি, মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং শাকিল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। অন্যান্য সদস্যরা হলেন—মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি এক দশকেরও বেশি সময় ধরে অনলাইনে বাংলা জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে কাজ করছে। ২০১১ সালের ৩ অক্টোবর বিশ্বব্যাপী ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ২০১৪ সালের ৯ জুন এটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দেশে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি তরুণদের ডিজিটাল স্বেচ্ছাসেবায় যুক্ত করছে।

নতুন কমিটি বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়ন, মুক্ত জ্ঞানের প্রসার এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরিতে কাজ করবে বলে জানিয়েছে।

সংগঠনটির দর্শন—পৃথিবীর প্রতিটি মানুষ যেন মানবতার সমগ্র জ্ঞানের অংশীদার হতে পারে। শিক্ষা ও জ্ঞানপ্রাপ্তিকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে উন্মুক্ত জ্ঞানচর্চা বিস্তারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে নতুন নেতৃত্ব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা