এআই প্রযুক্তিতে নির্মিত মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১৫:৪৬
অ- অ+

বাংলাদেশের সংগীত টেলিভিশন প্রযোজনায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত একটি বিশেষ মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ ঘটেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই-এর পর্দায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর লেখা সুর করাহেরা হতে হেলে দুলেগানে কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী কুসুম সিকদার। তার পরিবেশনায় নির্মিত এই মিউজিক ভিডিওটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ হিসেবে দাবি করা হচ্ছে।

গতকাল রবিবার চ্যানেল আইয়ের পর্দায় ভিডিওটি প্রথম সম্প্রচার করা হয়। পরে এটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও উন্মুক্ত করা হয়।

ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে। পরিকল্পনায় ছিলেন ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজ। সংগীত পরিচালনা করেছেন সজীব খান এবং এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার উপস্থিতিতে বিশেষভাবে নির্মিত এআই প্রযুক্তিনির্ভর এই মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের নতুনত্ব উপহার দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এআই নির্ভর এই বিশেষ নির্মাণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা