পুরুষদের ম্যাচে প্রথম নারী আম্পায়ার ভারতের লক্ষ্মী!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭
অ- অ+

ভারতের সাবেক নারী ক্রিকেটার জিএস লক্ষ্মীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক৷ বিশ্বের প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে ভারতের সাবেক নারী ক্রিকেটার জিএস লক্ষ্মী পরিচালনা করবেন পুরুষদের ওয়ানডে ক্রিকেট ম্যাচ।

আগামী রোববার সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড কাপ লিগ-২’র তৃতীয় সিরিজ৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইসিসি নিযুক্ত অফিসিয়াল হিসাবে উপস্থিত থাকবেন জিএস লক্ষ্মী৷ উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৮ ডিসেম্বর হতে যাওয়া এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন জিএস লক্ষ্মী।

গত মে মাসে আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে যোগ দেন ৫১ বছর বয়সী লক্ষ্মী৷ ইতোমধ্যেই তিনি মেয়েদের ৩টি ওয়ানডে ও ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ছেলেদের ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালন করেছেন৷

এছাড়া, ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে জিএস লক্ষ্মী জানান, ‘দারুণ লাগছে৷ যখন এমন কোনো বিষয়ের সঙ্গে প্রথমবার আপনার নাম জড়ায়, তখন গর্বিত হওয়াই স্বাভাবিক৷ আইসিসির ইভেন্টের মতো বড় কোনো আসরে এমন দায়িত্ব পাওয়া আরও বেশি গর্বের। এই পর্যায়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রীতিমতো আনন্দিত৷’

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেপ্তার, মামলা ৬৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা