সকলে বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:১৬
অ- অ+

উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে দেশবাসীকে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছেন। যারা প্রকৃত বাঙালি, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আসুন সবাই প্রধানমন্ত্রীর হাতে হাত মেলাই।

মঙ্গলবার বাণিজ্যমেলায় ‘শতবর্ষে বঙ্গবন্ধু ২০২০’ নামের একটি স্টল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এর পর তিনি বঙ্গবন্ধু প্যভিলিয়ন ঘুরে দেখেন। এ সসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত ছবি আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এখান থেকে জানা যাবে।

প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘আমরা যারা বাঙালি বলে গর্ববোধ করি। নিজেকে ছোট মনে করি না। তাদের সকলের কাছে আবেদন রাখব, বিভেদ ভুলে আমাদের যে পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মিলাই। আমরা আমাদের প্রিয় মাতৃভুমিকে আরও উন্নত আরও শক্তিশালী, আরও সভ্য, আরও গণতান্ত্রিক, আরও সুসাশিত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।’

দেশের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি গভীর খাদ থেকে এখন পাড়ে উঠেছে। তাই সামনে আমাদের আরও কাজ করতে হবে। উন্নয়নের জন্য আমাদের দৃড় সাহসী নেতৃত্বের প্রয়োজন আছে। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন। এটা আমার মুখের কথা নয়। গত ১০ বছরে আমাদের দেশে বিশাল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। বিশ্বের পণ্ডিতেরা যারা এসব বিষয়ে চিন্তুা করছেন তারাও বলছেন। তারা বিস্ময়ে তাকায় কি ভাবে এটা সম্ভব হয়। আমাদের আরও অনেক কাজ বাকি রয়েছে। মাত্র আমরা পাড়ে উঠলাম গভীর খাদ থেকে। পাড়ে উঠে আমাদের আরও দূরে যেতে হবে। আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। ’

তিনি আরো বলেন, আমার দেশের জনগণ বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন বলেই আজ স্বাধীনতা ভোগ করছি। তেমনিভাবে অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র নিরসনে তার কণ্যা বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের সহযোগিতা করতে হবে। এটা করতে পারলে ২০৪১ সালে পরিপূর্ণ উন্নত রাষ্ট্রে যেতে পরবো বলে আমরা আশা করি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রচুর কাজ করতে হবে। এই কাজে সরকারি - বেসরকারিসহ সবার দায়িত্ব পালন করতে হবে। সকল নাগরিককে কাজ করতে হবে। এসব কাজ করতে আমাদের উৎসাহের প্রয়োজন আছে নেতৃত্বের প্রয়োজন আছে। এসব গুণ বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে।

‘আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনের সকল দিকে বাঙালি পরিচয় পরিপূর্ণ করা। আমরা যে বাংলাদেশের বাঙালি, এটাকে পূর্ণ প্রতিষ্ঠা করা শক্তিশালী করা। সারা বিশ্বের সকল মানুষের সঙ্গে সমান র্মাদায় মিলিয়ে প্রতিষ্ঠিত করা। এই বিরাট উদ্দেশ্য সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আমাদের সকলের সহোযোগিতা করতে হবে। সকলের সহোযেগিতা কারেছেন এর জন্য আমরা সফল হয়েছি।’

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে অন্তরে স্থান দেয়া সর্বপ্রধান কাজ। এটা করতে পারলে নিজেকে বঙালি হিসেবে চিন্তু করা যাবে। অনেকের মধ্যে হীণমন্যতা আছে, বাঙালি পরিচয় দিতে কষ্ট হয়। কিন্তু সবাইকে মনে রাখতে হবে আমরা কারোর চেয়ে ছোট নই, আবার উপরেও নই।’

তিনি আরো বলেন, আমাদের ভাত ভালো, মাছ ভালো। শুধু তাই নয়,আমাদের আম, কাঁঠাল, লিচু, জামসহ সকল ফলমূল সেরা। এগুলোও গর্বের সঙ্গে সবার সামনে তুলে ধরতে হবে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর /জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা