ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৭৩ জন, তেজগাঁও বিভাগে ১০৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৬২৪
আজ বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগের ৯৪ বছর
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা