বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কমলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

এর আগে বুধবারের সেশনে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত পাওয়ার পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের পথ নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ফলে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে এবং এর প্রভাব তেলের বাজারে কতটা স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী শুক্র ও শনিবার যে কারণে ব্যাংক খোলা থাকবে
ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
জাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ প্রধানমন্ত্রীর ভাষণ
মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার