আগামী শুক্র ও শনিবার যে কারণে ব্যাংক খোলা থাকবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭
অ- অ+

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

ওই দুই দিন এসব শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। তবে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক অর্থ জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে।

এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে উপস্থিত হজযাত্রী ও গ্রাহকদের কাছ থেকে অর্থ জমা নেওয়ার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো জ্বালানি তেলের দাম
ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
জাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ প্রধানমন্ত্রীর ভাষণ
মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার