ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বিপাকে আমদানিকারকরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
অ- অ+

মৎস্য অধিদফতরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।

মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।’

ইলিশ আমদানিকারক সৈয়্যদ মহিদুল হক রুবাই বলেন, ‘হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’

তিনি জানান, আমদানির উদ্দেশ্যে ভারতের অংশে ইতোমধ্যে ক্রয় করা ইলিশ রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হবে। এর পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় হওয়া খরচেরও লোকসান গুনতে হবে।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাবেন যেভাবে
ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকার অবস্থান শক্তিশালী, দুই বছরে ১১.৬% উত্থান
ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি
ট্রেনের ভাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহন মন্ত্রী