অপরাধ নিয়ন্ত্রণ ও দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুর পুলিশকে ডিআইজির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৯
অ- অ+

শেরপুর থেকে ফেরার পথে জামালপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। পরে তিনি জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

থানায় পৌঁছালে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ডিআইজিকে গার্ড অব অনার দেয়।

পরিদর্শনকালে ডিআইজি থানার নির্মাণাধীন আধুনিক ভবনের কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি থানার পুরোনো ভবন ও থানা কম্পাউন্ডও পরিদর্শন করেন। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। থানায় আসা নাগরিকদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আইনি সেবা নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন।

এরপর পুলিশ অফিসার্স মেস, জামালপুর প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একটি গাছের চারা রোপণ করেন ডিআইজি।

পরে তিনি জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ডিআইজি সুনির্দিষ্ট পরামর্শ দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ
কালিয়াকৈর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির চেষ্টা, আনসারের হাতে অভিযুক্ত নারী আটক