গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরে বেশ কয়েকজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলা শিবগাতি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচরে যায় ও বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ 
তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার
কাশিয়ানীতে রেলেওয়ের জমি লিজে অনিয়ম, দখল-বাণিজ্যের অভিযোগ
গুলশান ও বনানী থানায় নতুন ওসি