ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক:

মধ্যপ্রাচ্য সংকট ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬
অ- অ+

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের পথে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলো নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে বাংলাদেশের পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে। চলমান সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য এবং বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় তুলে ধরা হয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তনের বিষয়েও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত ও কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

পাশাপাশি নদী-খাল খনন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য ও সৌর জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আফ্রিকার মালিতে তিনজন শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
আগামী শুক্র ও শনিবার যে কারণে ব্যাংক খোলা থাকবে
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো জ্বালানি তেলের দাম
ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত