নিউইয়র্কে ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটাক্ষ, ফেসবুকে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফরকালে কয়েকজন বাংলাদেশি প্রবাসীর কটাক্ষের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত শিক্ষা–সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার ও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় কয়েকজন বাংলাদেশি প্রবাসী ববি হাজ্জাজকে দেখে বিভিন্ন মন্তব্য করছেন। তাদের কেউ কেউ তাকে ‘বাংলাদেশি টেরোরিস্ট’ ও ‘বাটপার’ বলে কটাক্ষ করেন।

ভিডিওতে দেখা যায়, এ সময় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন ববি হাজ্জাজ। তবে ভিডিওগুলোর স্থান, সময় ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তবে অধিকাংশরাই ববি হাজ্জাজকে লক্ষ্য করে করা মন্তব্যের সমালোচনা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা
ভূমধ্যসাগর থেকে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিশর 
বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান