যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল, সম্পাদক মোসাব্বির

যবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২
অ- অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ২০১৯-২০ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক গ্রামের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

শনিবার বেলা ১১টা-১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন। এছাড়াও ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আব্দুস সালাম, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখের উপস্থিতিতে এ ভোটগ্রহণ হয়।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক ঢাকা টাইমস্ প্রতিনিধি কৃষ্ণ বালা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সজীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দ্যা ক্যাম্পাস টুডে প্রতিনিধি ওয়াশিম আকরাম, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ক্যাম্পাস লাইভ প্রতিনিধি মনিরুল ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্টুডেন্ট জার্নাল প্রতিনিধি তোফায়েল প্রধাণ, কার্যনির্বাহী সদস্য- ভার্সিটি ভয়েস প্রতিনিধি রাসেদুর রহমান, দৈনিক আলোকিত ভোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিজা লুবাইয়া লিপি, আজকের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্মল কুমার।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমি আপনার বহু আগে ছাত্রদল করেছি’—ছাত্রদল নেতাকে এসপির কড়া জবাব
থানচিতে দুই মিয়ানমার নাগরিকসহ আটক ৩
হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু
ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা