গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪
অ- অ+
ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার রাত নয়টার দিকে তাকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

গয়েশ্বর চন্দ্রের পুত্রবধু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা সিটি করপোরশেন নির্বাচনের প্রচারণার সময় অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তখনও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
অবৈধ ওষুধ কারখানা, ফরিদপুরে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড
ফিলিস্তিনের মানবিক সংকট মোকাবিলায় কানাডার ১০ কোটি ডলার সহায়তা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২