সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১০:২৪| আপডেট : ০৩ মার্চ ২০২০, ১২:২২
অ- অ+

সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল।

প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ। রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এছাড়া আফ্রিকান দলটির বিপক্ষে টানা ১৪ ম্যাচ জয়ের নজিরও গড়েছে মাশরাফি বাহিনী।

মাঠের বাইরের অস্থিরতা ও বাজে পারফরমেন্সের কারনে চাপে থাকা অবস্থায় এই জয় বাংলাদেশের জন্য স্বস্তির।

তবে প্রতিপক্ষ হিসেবে, যদি জিম্বাবুয়ের পারফরমেন্স বিবেচনা করা তবে বাংলাদেশের সাথে কোন মিল নেই তাদের।

তবুও প্রতিপক্ষ যেই হোক, আট মাস পর ওয়ানডে খেলতে নামাটা মোটও সহজ ছিলো না বলে জানানা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আট মাস পর মাঠে নেমেই আশানুরূপ পারফরমেন্স করেছেন মাশরাফি। দুই উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে ১০০ শিকার পূর্ণ করেন মাশরাফি। যার মাধ্যমে পাকিস্তানের ইমরান খান-ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের পাশে নিজের নাম লেখান মাশরাফি। পাশাপাশি আন্তর্জাতিক ও ঘরোয়া আসর মিলিয়ে ক্রিকেট ক্যারিয়ারে ‘৭০০’ উইকেট পূর্ণ করেন ম্যাশ।

দ্বিতীয় ওয়ানডের একাদশে বেশ কিছু পরিবর্তন আনছে জিম্বাবুয়ে। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। আজ (০৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর একটায় ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।

(ঢাকাটাইমস/০৩ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা