ইন্টারনেটের অপপ্রয়োগ অনেক সর্বনাশ করছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৯:১৫
অ- অ+

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে ইন্টারনেট আমাদের জীবন অনেক ক্ষেত্রে যেমন সহজ করেছে তেমনি কোনো কোনো ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনছে বলেও মনে করেন মন্ত্রী।

মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনিতে বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সামনে আছে চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের তথ্য ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দিতে হবে।’

দীপু মনি বলেন, ‘ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ইন্টারনেটের সুবাদে আমাদের জীবন যেমন অনেক সহজ হয়েছে তেমনি তার অপপ্রয়োগ আমাদের অনেক সর্বনাশ করছে। তবে কোনো কোনো মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুজব তৈরির একটা কারখানা হিসেবে ব্যবহার করছে।’

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য যাচাই-বাছাই করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা আর সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা চাই না। তাই আমরা কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করছি।’

উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মো. শেখ মুজিবুর রহমান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩মার্চ/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা