প্রাইভেটকার ডোবায়, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৪:৩৭
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়ি চালকও রয়েছেন। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে- কোন শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রী এবং চালকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোন শিশু নিখোঁজ থাকতে পারে। গাড়িতে আর কোন লাশ আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩