প্রতিবছর ফ্লু হয়ে ফিরবে করোনা: চীনের গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১৪:০৫
অ- অ+

বিশ্বের সব হিসাব পাল্টে দিয়েছে করোনাভাইরাস। কবে এর প্রতিষেধক আবিষ্কার হবে, কবে এটি নির্মূল হবে তা জানে না কেউ। এমন অবস্থায় চীনের গবেষকরা জানিয়েছেন আরও ভয়ংকর তথ্য। তাদের মতে, করোনাভাইরাস কখনো নির্মূল হবে না, বরং ফ্লু আকারে প্রতিবছর এটি ফিরে আসবে। কখনও কখনও যা ভয়াবহ আকার নেবে। খবর ব্লুমবার্গের।

চীনের ওই গবেষক দল মনে করছেন, সার্স ভাইরাসের মতো করোনাভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে। জ্বরসহ নানা ধরনের ফ্লুয়ের মত উপসর্গ নিয়ে হানা দিবে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল। সার্সও এভাবে এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে ছড়ায়।

সোমবার বেইজিংয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান চীনের একদল বিশিষ্ট ভাইরাল ও চিকিৎসা গবেষক।

চীনের অন্যতম মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অফ প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলেছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনা ভাইরাস। যেটা ভয়ের। কারণ করোনাকে নির্মূল করা এখনও সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সোশ্যাল ডিসট্যান্স ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ‘মার্কিন প্রশাসনের বিজ্ঞানীরা দেখেছেন, কোভিড-১৯ ভাইরাস বধ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে অতিবেগুনি রশ্মি। পারে ব্লিচ ও অ্যালকোহলের মতো জীবাণুনাশকও। আর ভাইরাস মাটিতে থাকলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। এটাই এখনকার সবচেয়ে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ। এছাড়াও তার বক্তব্য ছিল তীব্র রোদ, গরম ও আর্দ্র আবহাওয়াতে করোনা ভাইরাস কার্যক্ষমতা সাময়িক ভাবে হারায়। গরম কাল চলছে। ফলে খুব বেশিদিন আর চোখ রাঙাতে পারবে না করোনা ভাইরাস।

এই দাবি নস্যাৎ করেছেন চীনা গবেষকরা। তারা জানিয়েছেন, এরকম কোনো তথ্য এখনও প্রমাণিত হয়নি।

ঢাকা টাইমস/২৮এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4