শূন্য পদে নিয়োগ স্থগিত করল ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২০, ২২:৫৫
অ- অ+

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিভিন্ন শূন্য পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ মার্চ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে আবেদনপত্র জমা দেয়ার সময় ১৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।

বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ব্যাপক বিস্তার লাভ করছে। এ অবস্থায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউজিসিতে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালকসহ ২৫টি পদে ৩৭টি শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি।

(ঢাকাটাইমস/০৫মে/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ
রামগতিতে অস্ত্র, গুলি ও টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা