হঠাৎ ঝড়ে লন্ডভন্ড জামালপুর, বন্ধ সড়ক যোগাযোগ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ২১:১৭
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝোড়ো বাতাস আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকা। অসংখ্য গাছপালা ভেঙে সড়কের ওপর পড়ে বন্ধ হয়ে গেছে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে যান চলাচল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা, টাংগারিপাড়া, মোড়ারপাড়া, গোপালপুর, ধারারচরসহ বেশ কয়েকটি এলাকায় প্রচণ্ড বাতাস শুরু হয়। এতে ঝড়ের তাণ্ডবে ওই এলাকার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে এবং অসংখ্য বসতবাড়ির চাল ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নয়ামিয়ার বাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, হঠাৎ করেই বিকেলের দিকে প্রচণ্ড বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার ওপর অসংখ্য গাছ পড়ে যায়। এতে যাতায়াত বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসান আলী বলেন, প্রচণ্ড বাতাসের কারণে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ করছে। যত দ্রুত সম্ভব সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪
বাংলাদেশ ফ্লাইং একাডেমির অন্তর্বর্তী কমিটিতে সভাপতি নাসির, সেক্রেটারি আবদুল্লাহ
সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির