জরুরি সেবা কেন্দ্র ৯৯৯-কে সুরক্ষা সামগ্রী দিয়েছে ইভ্যালি

ঢাকাটাইম ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৬:০৫
অ- অ+

জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ইকমার্স ভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ পরিচালিত এ সেবা কেন্দ্রে দায়িত্ব পালনরত সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এসব সামগ্রী দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর ৯৯৯-র প্রধান কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহর হাতে ৪৯০ প্যাকেট সুরক্ষা সামগ্রী তুলে দেন ইভ্যালির পরিচালক আতিকুর রহমান।

প্রতিটি প্যাকেটে আছে একটি করে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, আই প্রটেক্টিভ গ্লাস এবং তিনটি সার্জিক্যাল ফেস মাস্ক। এছাড়াও ৯৯৯ কার্যালয়ের জন্য তিনটি থার্মোমিটারও দেওয়া হয়।

ইভ্যালির পরিচালক আতিকুর রহমান বলেন, ‘নিরবিচ্ছিন্নভাবে দেশের জনগণকে জরুরি সেবা দিয়ে আসছে ৯৯৯। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ৯৯৯’র সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিচ্ছি। নিরলস দায়িত্ব পালনে তাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এটি আমাদের এক ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

ডিআইজি তবারক উল্লাহ ইভ্যালিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতিতে জরুরি সেবা দিতে গিয়ে ৯৯৯’র কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুরুতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে অল্পকিছু সরঞ্জাম পেয়েছিলাম। এখন ইভ্যালির পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম পেয়ে আমরা উপকৃত হয়েছি। আমরা নিশ্চিন্তে ও নিরাপদে কাজ করতে পারব। এই জন্য ৯৯৯’র পক্ষ থেকে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইভ্যালির কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসময় বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ ৯৯৯’র ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা