নিরাপত্তা পরিষদে ভারতসহ নতুন চার সদস্য

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন চারটি দেশ নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো- ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড। দেশ চারটি ২০২১ এবং ২০২২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।
পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে আবারও ব্যর্থ হয়েছে কানাডা। আফ্রিকা অঞ্চল থেকে জিবুতি এবং কেনিয়া দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের জন্য নতুন করে নির্বাচনের আয়োজন করা হবে।
পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে কানাডা নয় বরং জিতেছে আয়ারল্যান্ড এবং নরওয়ে। অথচ দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল কানাডা।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায থেকে ভারত বিনা বাধায় বিজয়ী হয়েছে। জাতিসংঘের ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি দেশের ভোট পেয়েছে ভারত। নির্বাচনে মেক্সিকো ১৮৭ ভোট পেয়েছে। আফ্রিকা অঞ্চল থেকে একটি দেশ নির্বাচিত হওয়ার কথা থাকলেও জিবুতি ও কেনিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ঢাকা টাইমস/১৯জুন/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































