জয়পুরহাটে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হাজরাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ওই ছাত্রীর বাবা তার বিরুদ্ধে মামলা করেন।
আটক সাদ্দাম হোসেন উপজেলার হাজরাপাড়া গ্রামের বাসিন্দা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, গত রবিবার সকালে হাজরাপাড়া গ্রামে বাড়ির পাশের একটি টয়লেটে যায় ওই ছাত্রী। এসময় তাকে একা পেয়ে জোর করে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এসময় বিবস্ত্র অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করেন তারা।
ঢাকাটাইমস/২৯জুন/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













