নতুন অতিথিকে নিয়ে সতীর্থদের শুভকামনা রুটের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২১:৩১
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ১১৬ দিন পর বুধবার থেকে আবারো শুরু হলো। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

দেশের মাটিতে ক্রিকেটের পুর্নজন্ম হলেও, দলের সাথেই নেই ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। অনাগত সন্তানের মায়ের পাশে থাকতেই সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রুট।

আর গতকালই (মঙ্গলবার) দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। রুটের স্ত্রী ক্যারি কট্রেল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আলফ্রেড উইলিয়াম নামে রুটের তিন বছরের এক ছেলে আছে।

দল থেকে দূরে থাকলেও, জাতীয় দলের সতীর্থদের শুভ-কামনা জানাতে ভুল করেননি রুট। টিভি সেটের সামনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের শুভ কামনা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বড় ছেলে ও সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রুট।

সেই ছবিতে সতীর্থদের উদ্দেশ্যে রুট লিখেছেন, ‘গুড লাক বয়েজ। আমরা ম্যাচটা দেখব এবং সব দিক দিয়ে সমর্থন দেব।’

(ঢাকাটাইমস/৮ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার