আনুশকার জন্মদিনে কেক বানিয়েছিলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ১৬:৫৩
অ- অ+

বাইশ গজে ব্যাট হাতে অনেকদিন মাঠে নামা হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তাতে কী! ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক কানেকশন রেখে চলেছেন কিং কোহলি। এই তো দিন কয়েক আগেই অগণিত ক্রিকেটপ্রেমীকে উৎসর্গ করলেন নিজের হাজারতম ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে বাইশ গজে এক যুগ পর আনকোরা বিরাটের সঙ্গে দেখা হয়ে গেল কিং কোহলির! তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির লকডাউনের ‘কোয়ারেন্টিন কাহিনি’ কিন্তু ভেরি ভেরি স্পেশাল। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিকেট আড্ডায় সেই গল্পই শোনালেন বিরাট।

এমনিতে খেলার চাপে এতদিন নিজেদের পরিবারকে সময় দিতে পারতেন না। কিন্তু করোনায় হোম কোয়ারেন্টিনের সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন তাঁরা। সময় দিয়েছেন প্রিয় মানুষকে। এই যেমন বিরাট কোহলি-আনুশকা শর্মার কথাই ধরুন।

মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিকেট আড্ডায় বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমি এর আগে কখনও কেক তৈরি করিনি। করোনায় লকডাউনে প্রথমবার কেক বানানোর চেষ্টা করি। তাও আবার আনুশকার জন্মদিনে আমি কেক বানিয়েছিলাম।’

প্রথমবার কেক বানানোর অভিজ্ঞতা কেমন? বিরাটের তৈরি কেক খেয়ে আনুশকার কী প্রতিক্রিয়া ছিল, তাও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘প্রথম চেষ্টায় ব্যাপারটা খারাপ হয়নি। কোনোদিন কেক বানানোর অভিজ্ঞতাই ছিল না। আনুশকা তো কেক খেয়ে বলেছে দারুণ হয়েছে! আমার কাছে স্ত্রীর জন্য কেক বানানোর এই অনুভূতিটা সত্যিই দারুণ।’

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা
বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু
নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা