বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়, নেই বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১২:৩১| আপডেট : ০১ আগস্ট ২০২০, ১২:৪৮
অ- অ+
ফাইল ফটো

বঙ্গভবনে পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিযে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বঙ্গভবনের দরবার হলে এই জামাত অনুষ্ঠিত হয়।

তবে এবার করোনার কারণে দেশের বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন নেই।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাত পরিচালনা করেন।

কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারীর প্রাদুর্ভাবের কারণে চলমান বিশ্বব্যাপী সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচরাচর যে ঈদের নামাজ হয়ে থাকে এর আগে তা বাতিল করা হয়। সংবাদ সংস্থা বাসস জানায়, নামাজ শেষে বাংলাদেশের শান্তি, অগ্রগতি এবং দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যারা মারাত্মক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সেই সঙ্গে দেশ ও বিশ্ব জুড়ে করোনা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে অন্যান্য শহীদদের এবং যারা দেশের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন বিশেষত একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটান। তবে, এবারে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন বা আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের কোন আয়োজন ছিল না।

(ঢাকাটাইমস/১আগস্ট/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Bangladeshi Filmmaker Saidul Islam Builds a Career in Europe’s Exhibition Industry
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে দুই দিনের প্রশিক্ষণ শুরু
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা