মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালক নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ২১:৪১
অ- অ+

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ইমরান হোসেন (৪১) নামে এক ইজিবাইক চালক আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক-তদন্ত) লিটন কুমার সরকার জানান, ইমরান পেশায় একজন ইজিবাইক চালক। রাতে বাড়ি ফিরে ইজিবাইকটি বাড়ির একটি টিন সেড ঘরে বৈদ্যুতিক চার্জে দিয়ে রাখে। সকালে সেখানকার চার্জিং প্লাগ পয়েন্টটি খুলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাতের বৃষ্টির কারণে ওই প্লাগ পয়েন্টটি আগে থেকে বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
পবিত্র মক্কা নগরীতে হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির
দেশের ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস