বাগেরহাটে ব্যক্তিগত অনুশীলন শুরু রুবেলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৯:৩৬
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ পর্বে এসে যোগ দিলেন দেশের ডানহাতি পেসার রুবেল হোসেন। শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের চতুর্থ পর্বের অনুশীলন।

ক্রিকেটে তিন ফরম্যাটে দলে নিজের জায়গা পোক্ত করতে মুখিয়ে আছেন রুবেল। তবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্বে ঘাম ঝরাননি তিনি। নিজ শহর বাগেরহাটে বিসিবির নির্দেশিকা অনুসারে জিম সেশন করেছেন রুবেল।

কিন্তু আগামী মাসেই শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই শেষ পর্যন্ত অন্যান্য ক্রিকেটারদের সাথে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন রুবেল।

গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানের সফরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন রুবেল। ২৫ দশমিক ৫ ওভার বল করে ১১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে সুযোগ হয়নি রুবেলের।

শ্রীলংকা সফরে অভিজ্ঞদের দলে নেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই আবারো ফিরে আসার ব্যাপারে আশাবাদী রুবেল।

কিন্তু পেস বোলারদের মধ্যে সর্বশেষ খেলোয়াড় হিসেবে অনুশীলন শুরু করলেন রুবেল। আগেই অনুশীলন শুরু করেছেন এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

তবে রুবেলের অনুশীলনের প্রথম দিনটি বৃষ্টিতে ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে বোলিং করতে পারেননি তিনি। তাই তাসকিন আহমেদ ও অন্যান্য বোলারদের সাথে ফিটনেস সেশনে ঘাম ঝরান রুবেল।

তামিম ইকবাল-মুশফিকুর রহিম-সৌম্য সরকার-মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও সাদমান ইসলামের অনুশীলনে বাঁধা হয়েছিলো বৃষ্টি। তবে ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে পেরেছেন তারা।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার