ট্রাম্পকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী বললেন তার বোন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১২:৩১| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:৪৬
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেছেন তার বোন ম্যারিন ট্রাম্প ব্যারি। তিনি বলেছেন, 'ট্রাম্পের নীতির অভাব রয়েছে। এর অর্থ তাকে বিশ্বাস করা যায় না'। শনিবার প্রকাশিত একটি গোপন রেকর্ডিং থেকে এ কথা জানা গেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশ চাপে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন অবস্থায় একেবারে কাছের কোনো স্বজনের কাছ থেকে ট্রাম্পের বিষয়ে এ ধরনের এটি সর্বশেষ বিস্ফোরক মন্তব্য।

ট্রাম্পের বোন ম্যারিন ট্রাম্প ব্যারি প্রেসিডেন্টের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। এ অভিবাসন নীতির মাধ্যমে বাবা-মায়ের কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। তিনি বলেন, 'তার কোনো নীতি নেই। কিছুই নেই। তার খোঁচা মারা টুইট আর মিথ্যা, ওহ মাই গড'।

ট্রাম্পের ভাতিজি গোপনে এসব কথা রেকর্ড করেন। ওয়াশিংটন পোস্ট এ রেকর্ডিং হাতে পেয়ে শনিবার তা প্রকাশ করে।

এর আগে ভাতিজি ম্যারি ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে স্মৃতিকথামূলক একটি বই লেখেন যেখানে চাচা সম্পর্কে অনেক বিস্ফোরক মন্তব্য রয়েছে। ট্রাম্পের ছোট ভাই রবার্ট বইটির প্রকাশ বন্ধে চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। রবার্ট গত সপ্তাহে মারা গেছেন।

গোপন রেকর্ডিংয়ে ব্যারি আরো বলেন, এটি আসলে ধাপ্পাবাজি। ধাপ্পাবাজি ও নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর।

স্মৃতিকথায় কলেজের প্রবেশিকা পরীক্ষায় তার হয়ে পরীক্ষা দেয়ার জন্যে কোন একজনকে অর্থ দিয়েছিলেন বলে যে উল্লেখ রয়েছে সে সম্পর্কে ব্যারি বলেন, কাউকে দিয়ে পরীক্ষা দেয়ার কারণে ট্রাম্প পেনসেলভেনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলেন। ব্যারি বলেন, তিনি এমনকি ওই লোকটির নামও মনে করতে পারেন।

প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা হোয়াইট হাউস এ রেকর্ডিং সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ঢাকা টাইমস/২৩আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4