রফিক-উল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১১:৫৩| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:০৭
অ- অ+

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রফিক-উল হক ছিলেন অত্যন্ত দক্ষ আইনজীবী। নব্বই দশকের প্রথম দিকে আমি যখন নারী ও শিশু পাচার রোধে কাজ করতাম; বিশেষ করে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার বন্ধে আমার আন্দোলনে আইনজীবী রফিক-উল হক সহযোগিতা করেছিলেন।’

আব্দুল মোমেন মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান দেশবরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন