মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:০০| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:২২
অ- অ+

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় পুলিশ বক্সের সামনে বাসচাপায় সাইফ (১৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়াগামী 'সাকুরা পরিবহন' নামে একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত সাইফ বানিয়াজুরি ইউনিয়নের শুলধারা গ্রামের কুরমান আলীর ছেলে। সাইফ স্থানীয় একটি গ্রিলের দোকানে কাজ করতেন।

ঘিওর থানার এসআই আজাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাইফ পুখুরিয়া এলাকায় পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হবার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো গ ১১-৯২০৩) বাসটি উল্টো পাশ দিয়ে এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই সাইফ মারা যান।

তিনি জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১