পীরগঞ্জে গাঁজাসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২১, ১৯:৫৫
অ- অ+

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নাজমুল হক।

সোমবার সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকার চালকের আড়ালে মাদককারবার করায় নাজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর নাজমুল হক পুলিশকে জানিয়েছে, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। তবে মানুষ পরিবহনের পাশাপাশি দ্রুত বড়লোক হওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য পরিবহন শুরু করে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকের চালান এনে পাবনায় পৌঁছে দেওয়ার কথা ছিলো তার।

গ্রেপ্তারের নাজমুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/০৭জুন/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
বিপিসির জ্বালানি আমদানিতে সেই পুরোনো বৃত্তের দাপট
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৭২তম চালানে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল