বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩৪| আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩৬
অ- অ+

বিশ্বের আরও সোয়া লাখ বেশি মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাস করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে ভাইরাসটি মোট শকাক্ত হয়েছে ২৪ কোটিরও বেশি মানুষের শরীরে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার। একই সময়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নতুনদের নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৮ লাখ ৯৬ হাজার ৬৬৩ জন।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৫০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে চার শতাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৫১ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৩০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৪১ হাজার ৮৫৫ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৮৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৯৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৯২ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ৩১৫ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ২৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২ হাজার ২০১ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৮৪৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ২২৩ জন, তুরস্কে ২০৩ জন এবং ইউক্রেনে ৪১২ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪২০ জন।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩