চট্টগ্রামে ১৭০৩ নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:০০| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:০১
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ১৭০৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।

নতুন ১৩ জনকে নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৪২ জনে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সাতজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা