তারেক রহমান জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন: ভূমিমন্ত্রী 

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৫:১৪
অ- অ+

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি হলরুমে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ভূমিমন্ত্রী বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। এ সময় তিনি ধর্মসভা পরিদর্শন এবং পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। এ উপলক্ষে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে।

তিনি বলেন, তারেক রহমান কৃষকদের পুনরুজ্জীবিত করতে কাজ করছেন। পাট, ইক্ষু ও রেশম চাষের উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাটকে আবারও সোনালি আঁশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেলান্দহে মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত 
শ্রীপুর-গড়গড়িয়া সড়ক যেন মরণফাঁদ
কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত