এসিআইয়ের ৬৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৪৮তম বার্ষিক সাধারণ সভা রবিবার সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।
সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত আর্থিক বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা উক্ত অর্থবছরের জন্য ৬৫% নগদ এবং ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা তার উপস্থাপনায় ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।
ড. আরিফ দৌলা সার্বিক সহযোগিতার জন্য কো¤পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি করোনা মহামারিকালীন সময়ে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের কথাও উল্লেখ করেন। -বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































