কী কী ছিল পরীমনির বিয়ের মেনুতে? জানলে জিভে জল আসবে আপনারও

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:২২
অ- অ+

গত শনিবার বনানীতে নিজ বাসায় ছোট একটি অনুষ্ঠান করে অভিনেতা শরিফুল রাজকে দ্বিতীয় দফায় বিয়ে করেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ছোট আয়োজন বলা হচ্ছে এ জন্য, কারণ সেখানে শুধু দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কযেকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মিডিয়া জগৎ থেকে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম এবং রেদওয়ান রনিসহ হাতেগোনা কয়েকজন।

বিয়ের অনুষ্ঠান ছোট হলেও সেখানে পেটপূজার এলাহী আয়োজন করেছিলেন পরীমনি। নায়িকার বিয়েতে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিথি জানান, মাংসের সব রকম পদই ছিল পরীমনি ও রাজের বিয়ের খাবার তালিকায়। যেমন- চিকেন রোস্ট, গরুর মাংস ভুনা ও খাঁসির মাংস ভুনা। সঙ্গে ছিল কাচ্চি বিরিয়ানি, কোফতা, বোরহানী, কয়েক রকম মিষ্টি, পুডিং ও নানারকম পানীয়।

শুধু খাবার নয়, নবদম্পতির সাজেও ছিল বাহারি ঢং। বিয়ের বিশেষ দিনে মেরুন রঙের বেনারসি, ঘিয়ে রঙা ওড়না এবং সোনার গয়নায় সেজে উঠেছিলেন লাস্যময়ী নায়িকা পরীমনি। অন্যদিকে, নিজের জন্য ভারী কাজের শেরওয়ানি বেছে নিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ। ঝকমকে আলোয় এবং ফুলে সাজানো হয় বিয়ের আসর। সুন্দর করে সাজানো হয়েছিল পরীর বাড়িটিও।

কিন্তু এত আলোচিত একজন নায়িকার বিয়ের অনুষ্ঠান এত ছোট হল কেন? অভিনেত্রীর এক ঘনিষ্ঠজন জানান, পরীমনি অন্তঃসত্ত্বা। তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন। যেহেতু করোনার সংক্রমণ আবার আশঙ্কাজনক হারে বেড়েছে, তাই সর্বোচ্চ সতর্কতা মেনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন তারা। আমন্ত্রিতদের তালিকাও ছিল খুব ছোট। পরীমনির সঙ্গী হয়েছিলেন তার মামা-মামি এবং দাদু। রাজের সঙ্গে এসেছিলেন তার মা-বাবা এবং ভাই-বোন।

গত ১০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় হঠাৎই মা হতে চলার খবর দেন পরীমনি। এও জানান, তার সন্তানের বাবা এক ছবির সহশিল্পী অভিনেতা শরিফুল রাজ। পরে নায়িকা সংবাদমাধ্যমকে জানান, গত ১৭ অক্টোবর রাজদের আফতাবনগরের বাসায় তারা বিয়ে করেন। খুব শিগগির তারা অনুষ্ঠান করে ফের বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন পরীমনি। শনিবার হয়ে গেল সেই আনুষ্ঠানিক বিয়ে।

গত ১ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পাওয়ার পর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ নামে একটি ছবিতে কাজ করেন পরীমনি। সেখানে তার নায়ক ছিলেন শরিফুল রাজ। সেখান থেকেই তাদের প্রেম এবং পরে বিয়ের সিদ্ধান্ত। এ খবরে সিলমোহর দিয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ওরা আমার ছবির সেটেই প্রেম করেছে। কিন্তু তখন আমি কিছুই জানতাম না। অনেক পরে ওদের সম্পর্কের কথা আমাকে জানায়। আমি খুবই খুশি।’

এটি পরীমনির চতুর্থ বিয়ে। এর আগে ২০২০ সালের মার্চে তিনি চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। সেই বিয়ে ভেঙে যায় মাত্র তিন মাসে। তারও আগে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন নায়িকা। ২০২০ সালের ভালোবাসা দিবসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই সম্পর্ক আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। এছাড়া চলচ্চিত্রে আসার আগে পরীমনি আরও দুটি বিয়ে করেছিলেন।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ টিকিটের মূল্য কমে যত হলো
ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা: ফখরুল
তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
Call for Sustainable Economy by Reducing Dependence on Foreign Funding: National Professor Mahbub Ullah
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা