পল্লবীতে অস্ত্র ও মাদকসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯
অ- অ+

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চার সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জুয়েল ওরফে আরমান ওরফে হ্যাচকা আরমান (২৬), মো. রিপন ওরফে কেনি (৩৫), মো. জাহিদ (২৭) এবং মো. আরমান হোসেন (৩১) ওরফে বাবা আরমান।

মঙ্গলবার র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৬ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক তথ্যমতে, ওই নির্মাণাধীন ভবনে ৭-৮ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে পরবর্তীতে ওই নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, চারটি দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে মিরপুর, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা