ঘাটাইলে স্যান্ডেলের ভেতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:০৬
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৬৯) নামে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মজিবর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর জানান, মজিবর রহমান দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রি করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রশাসকদের আন্তরিকতার প্রশংসা প্রতিমন্ত্রী শাহে আলমের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা