সালথায় যুবলীগ নেতা মনির মোল্যা গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ২১:১৮
অ- অ+

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. মনির মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মনির মোল্যা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মনির মোল্যাকে গ্রেপ্তার করেছে। মনিরের বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। রবিবার ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা