সাবেক ডিআইজি আশরাফুর রহমান ও ওসি শফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান ও ময়মনসিংহ কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তথ্যানুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জে দায়িত্ব পালনকালে সাবেক ডিআইজি মো. আশরাফুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। একই সময়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে সাবেক ওসি মো. শফিকুর রহমান খানের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ পাওয়া যায়।
দুদক জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে পৃথকভাবে তথ্যানুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












