বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪০
অ- অ+

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) এবং তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, বগুড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজ্জাদকে প্রথমে আটক করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার বাড়িতে থাকা জার্মানির তৈরি ৯ মিলিমিটার পিস্তলটি পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটির অবস্থান সম্পর্কে তথ্য দেন এবং সেখান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও তিনটি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের রাতেই শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক