দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৭| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৯
অ- অ+

দেশের বাজারে ২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের দাম আবারও বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

এবার ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ