ডেমরায় থানা থেকে লুট হওয়া ৫টি গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৬
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকা থেকে থানা হতে লুট হওয়া পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার গভীর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এগুলো উদ্ধার করে।

শনিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের ফলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে আসছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর অভিযান আরও জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে অভিযান চালায়। অভিযানে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পাশে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গ্রেনেডগুলো থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা