বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। মার্কিন ডলার দুর্বল হওয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রেখে নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণসহ অন্যসব মূল্যবান ধাতুর মূল্যও ঊর্ধ্বমুখী।

আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ৯৮ ডলারে পৌঁছেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্সে ৮৫ দশমিক ২ ডলার হয়েছে। এ ছাড়া স্পট মার্কেটে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২ হাজার ১৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সূত্র: রয়টার্স

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ