খুলনায় স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬
অ- অ+

খুলনার রূপসা উপজেলার জয়পুর গ্রামে মো. মহর আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জয়পুর সড়কসংলগ্ন একটেল টাওয়ারের পাশে অবস্থিত শাহনাজ বেগমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মো. মহর আলী কৈয়ে বাজারের একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির গলায় কাটা অবস্থায় ঘরের ভেতর পড়ে ছিল। ঘটনাস্থলের দরজার পেছন থেকে রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ।

নিহতের স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহতের ছেলে শুকুর আলী গত ১০ তারিখ ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১