মো. মোস্তাকুর রহমান

উচ্চ সুদহার পুনর্বিবেচনার ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেছেন গার্মেন্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। গতকাল বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা হবে।’

গভর্নর আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে চলমান কার্যক্রম সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এদিকে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ সুদহার ইস্যু পুনঃবিবেচনার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত গভর্নর।

গতকাল যোগদানের পর ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় গভর্নর দেশের আর্থিক খাত নিয়ে নিজের একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন।

গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার একটি নাজুক অর্থনীতি থেকে দেশের অর্থনীতিকে লো লেভেল ইকুইলিব্রিয়ামে নিয়ে এসেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ঠিক রেখে একটি ইনভেস্টমেন্ট ড্রিভেন গ্রোথ নিয়ে আসা, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

নতুন গভর্নর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে প্রবৃদ্ধি হবে। কর্মসংস্থান বাড়াতে হবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে। বন্ধ কল-কারখানা এবং বাণিজ্যপ্রতিষ্ঠান চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ সুদহার ইস্যুকে পর্যালোচনা করা হবে। দাম স্থিতিশীলতার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে। বিভিন্ন কেইসে সিদ্ধান্ত প্রদান হবে লক্ষ্যভিত্তিক। ব্যাংকে রুল বেসড ব্যবস্থাপনা কার্যকর হবে। কাজের গতি বৃদ্ধির জন্য ডেলিগেশন অব অথরিটি বাড়াতে হবে। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।

এর আগে, বুধবার সরকার বাংলাদেশ ব্যাংকের বিদায়ি গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক অবশিষ্ট মেয়াদ বাতিল করে। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। ৩৩ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন মো. মোস্তাকুর রহমান কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে দেশের আর্থিক ও শিল্প খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর