দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ- অ+

আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবোও না। তবে আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দেখা উচিত কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলো আমাদের নজর দেয়া উচিত।

মির্জা ফখরুল আরও বলেন, জেলার উন্নয়নের জন্য কৃষি, শিল্প, রাস্তাঘাট, পৌরসভা, হাসপাতালসহ সকল সমস্যা শুনে তা তদ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা