বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল অফিস থেকে পাচারের সময় ট্রাকভর্তি কাগজপত্র আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ২২:২৬| আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:২৮
অ- অ+

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পরিবহন হিসাব শাখা) কার্যালয়, পলোগ্রাউন্ড চট্টগ্রাম এলাকা থেকে পুরাতন কাগজপত্র ও মালামাল পাচারের সময় একটি ট্রাকসহ মালামাল আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক ট্রাক ভর্তি পুরাতন কাগজপত্র ও বিভিন্ন মালামাল গোপনে বের করে নেওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাতেনাতে সেগুলো আটক করেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাতের আঁধারে মালামালগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। তিনি আরও জানান, সাধারণত অকেজো পুরাতন কাগজপত্র ও মালামাল নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু এসব নথি ও কাগজপত্র কোনো ধরনের টেন্ডার ছাড়াই গোপনে ট্রাক ভর্তি করে নিযে যাওয়া হচ্ছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

রেলের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জানা যায, তারাবির নামাজ পড়তে সবাই যখন মসজিদে, এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র রেলের কাগজপত্র পাচারে চেষ্টা করে। তবে রেলওয়ে পূর্বাঞ্চল নিরাপত্তা বাহিনী ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

(ঢাকাটাইমস/৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা